শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মশা দমনে ছয় লাখ ‘বিশেষ’ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র সৌদি আরব-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের কড়া বার্তা চিকিৎসা নিয়ে বের হতেই হাসপাতালের ছাদ ধসে আহত নারী, সিসিটিভিতে ভয়াবহ দৃশ্য সশস্ত্র আক্রমণ প্রতিরোধে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড শেষ ওভারের নাটকে ৫ হাজারতম ওয়ানডেতে স্কটল্যান্ডের রোমাঞ্চকর জয় সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল দুর্বৃত্তের হামলায় উগান্ডার তারকা ফুটবলারের মৃত্যু টাকার জন্য ‌‘সি-গ্রেড’ সিনেমায় অভিনয়, অনুশোচনা থাকলেও আক্ষেপ নেই অভিনেত্রীর

পটুয়াখালী বিএনপির সভাপতি কুট্টি, সাধারণ সম্পাদক টোটন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মজিবুর রহমান টোটন সরাসরি কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়েছেন। বুধবার রাত তিনটায় ভোট গণানা শেষে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট আবদুল হক ফরাজি।

সভাপতি পদে স্নেহাংসু সরকার কুট্টি পেয়েছেন ৭৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকসুদ আহমেদ বাইজিদ পান্না মিয়া পেয়েছেন ৪০২ ভোট। সাধারণ সম্পাদক পদে এডভোকেট মজিবুর রহমান টোটন পেয়েছেন ৪৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বশির আহমেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট।

বিএনপি সূত্র জানায়, দীর্ঘ ২৩ বছর পর বহুল প্রতীক্ষিত পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর শহরের জিমনেসিয়ামে ডেলিগেট কাউন্সিলের সরাসরি ভোট অনুষ্ঠিত হয়। 

এর আগে বেলা ১১টায় উৎসবমুখর পরিবেশে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।  বিকাল সাড়ে চারটায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সম্মেলনে মোট এক হাজার ৫১১ জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/ সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit