সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নোয়াখালীতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।  গতকাল মঙ্গলবার (১ জুলাই) বিকেলে দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফেনীর মহিপাল এলাকায় তার মৃত্যু হয়। এর আগে, একই দিন দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের নিজ বসত ঘরে তাকে সাপে কামড় দেয়।  

মারা যাওয়া শিশুটির নাম মোসাম্মৎ হাবিবা (৮)। সে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মনির হোসেন ফকির বাড়ির মো.হানিফের মেয়ে। হাবিবা স্থানীয় চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। এসব তথ্য নিশ্চিত করে চরএলাহী গফুরিয়া মডেল মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদ আলম। তিনি বলেন,মঙ্গলবার দুপুরের দিকে মাদরাসা থেকে ক্লাস শেষ করে বাড়িতে যায় হাবিবা।

এরপর বসত ঘরে দুপুর ২টার দিকে হাবিবার হাত থেকে চালের ড্রামের পাশে তার হাত থেকে একটি কলম পড়ে যায়। ওই সময় মাটি থেকে কলম নেওয়ার সময় হাবিবাকে বিষধর সাপ কামড় দিয়ে চলে যায়। পরে তার হাতে সাপে কামড় দেওয়া ওপরের স্থানে বেঁধে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ভ্যাকসিন না থাকায় উন্নত চিৎিসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।

কিউএনবি/আয়শা//০২ জুলাই ২০২৫,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit