শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মশা দমনে ছয় লাখ ‘বিশেষ’ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র সৌদি আরব-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের কড়া বার্তা চিকিৎসা নিয়ে বের হতেই হাসপাতালের ছাদ ধসে আহত নারী, সিসিটিভিতে ভয়াবহ দৃশ্য সশস্ত্র আক্রমণ প্রতিরোধে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড শেষ ওভারের নাটকে ৫ হাজারতম ওয়ানডেতে স্কটল্যান্ডের রোমাঞ্চকর জয় সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল দুর্বৃত্তের হামলায় উগান্ডার তারকা ফুটবলারের মৃত্যু টাকার জন্য ‌‘সি-গ্রেড’ সিনেমায় অভিনয়, অনুশোচনা থাকলেও আক্ষেপ নেই অভিনেত্রীর

নারীকে বাড়ি থেকে তুলে নেয়ার অভিযোগ,পুলিশের দাবি ঘটনাটি ‘পারিবারিক’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালীতে এক নারীকে তার স্বামীর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে এই ঘটনা পারিবারিক বলে দাবি করেছে পুলিশ।

পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ জানিয়েছেন, এটি পারিবারিক ঘটনা। এর সাথে কোন রাজনৈতিক বিষয় জড়িত নেই।

ঘটনাটি রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের একটি গ্রামের বলে জানান পুলিশ সুপার।

তিনি বলেন, “স্থানীয় কামাল গাজীর সাথে তন্নী আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তারা নিজেরা বিয়ে করেছেন। এতে মেয়ের পরিবারের সায় ছিল না। বিয়ের পর গত সাত–আট দিন ধরে মেয়েটি ওই ছেলের বাড়িতে গিয়ে থাকে।”

বাবা শওকত আক্তার শনিবার রাতে তার আত্মীয়-স্বজনসহ মেয়ের শ্বশুরবাড়িতে যান। পরে মেয়েটিকে নিজের বাসায় নিয়ে যান তার বাবা, বলেন এই পুলিশ কর্মকর্তা।

তার স্বামী কামাল গাজীর বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি পলাতক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

পুলিশ কর্মকর্তা জাহিদ জানান, “এটা পারিবারিক ঘটনা। কিন্তু ফেসবুকে অন্যভাবে ঘটনাটা আসছে। যেভাবে প্রচার হয়েছে ওই রকম কোন ঘটনাই না। কোন রাজনৈতিক বিষয়ও না।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে জেনে পুলিশ ঘটনার বিষয়ে অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শনে করতে গিয়েছে বলে জানান পুলিশ সুপার জাহিদ।

তবে এ ঘটনায় ওই নারী বা তার স্বামীর পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান তিনি।

শনিবার দিবাগত রাতে ওই নারীর স্বামী ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৫, /দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit