বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

মনিরামপুরে বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করায় মাদ্রাসা ঘেরাও করে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৮৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে আহমাদুল্লাহ রাজু নামে এক বিতর্কিত ব্যক্তিকে শ্যামকুড় যমযমিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি করায় সুপার আবদুল মোত্তালিব বিএনপিসহ এলাকাবাসীর তোপের মুখে পড়েছেন। অভিযোগ রয়েছে স্থানীয় অভিভাবক এবং শিক্ষকদের মতামত উপেক্ষা করে সুপার তার পছন্দের আহমাদুল্লাহ রাজু নামে এক বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করেন।আর এ খবর জানাজানি হবার পর গতকাল শনিবার দুপুর ১২ টায় অভিভাবকসহ এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বিক্ষুব্ধরা কমিটির সভাপতি পরিবর্তন করে এলাকার গ্রহনযোগ্য ব্যক্তিকে সভাপতি করতে ভারপ্রাপ্ত সুপারকে ১৫ দিনের আল্টিমেটাম দেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচি গ্রহনের ঘোষনা দেওয়া হয়।

এলাকাবাসী ও মাদ্রাসা সূত্রে জানাযায়, শ্যামকুড় যমযমিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠনের জন্য ভারপ্রাপ্ত সুপার আবদুল মোত্তালিব গত জানুয়ারি মাসে অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে সভা করেন। সভায় সর্ব সম্মতিক্রমে স্থানীয় হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে সভাপতি করার সিদ্ধান্ত হয়। কিন্তু অভিযোগ রয়েছে ভারপ্রাপ্ত সুপার আবদুল মোত্তালিব অভিভাবক এবং শিক্ষকদের মতামতকে উপেক্ষা করে স্থানীয় আহমাদুল্লাহ রাজু সহ তার পছন্দের একটি প্যানেল গত ২০ এপ্রিল বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে প্রেরন করেন অনুমোদনের জন্য। সে মোতাবেক মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে রেজিষ্ট্রার ছালেহ আহমাদ ৪ জুন আহমাদুল্লাহ রাজুকে সভাপতি করে চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেন।

আর এ বিষয়টি জানাজানি হলে অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। ফলে অবিলম্বে কমিটি বাতিল করে এলাকাবাসীর মতামতের ভিত্তিতে গ্রহনযোগ্য ব্যক্তিকে সভাপতি করার দাবিতে শনিবার দুপুর ১২ টার দিকে অভিভাবক সহ এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বিক্ষোভকারীরা এডহক কমিটির বিতর্কিত সভাপতি আহমাদুল্লাহ রাজুর পরিবর্তে একজন গ্রহনযোগ্য ব্যক্তিকে সভাপতি করার ১৫ দিনের আল্টিমেটাম দেন। সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে আহমাদুল্লাহ রাজুর নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অবৈধভাবে বুঝতলার আবদুল বারীকের জমি দখল করেন। সেই বিতর্কিত ব্যক্তিকে মাদ্রাসার সভাপতি করায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান বলেন, বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষ’ন্ন হবে।এক পর্যায়ে মাদ্রাসা কক্ষে সুপারের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত সুপার আবদুল মোত্তালিব কমিটি গঠনে নিজের অজ্ঞতার জন্য দু:খ প্রকাশ করে সভাপতি পরিবর্তনের জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

কিউএনবি/অনিমা//২৮ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit