বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

৪৮ ঘণ্টার মধ্যে ইরানের সঙ্গে চুক্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা বেশ ইতিবাচক দিকে এগোচ্ছে জানিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি চূড়ান্ত সমঝোতা বা চুক্তির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তেহরানের সঙ্গে আলোচনা ‘খুব সুন্দরভাবে এগোচ্ছে’ এবং বিষয়টি আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই নিশ্চিত হওয়া যাবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দেওয়া হবে, তা না হলে ইরানকে ফের নজিরবিহীন সামরিক হামলার মুখোমুখি হতে হবে।

ট্রাম্প জানান, তিনি পুনরায় হামলা চালাতে চান না এবং কূটনৈতিক সমাধানই তার প্রথম পছন্দ। তবে ইরান তাদের প্রতিশ্রুতি থেকে সরে এলে হামলা চালানো ছাড়া তার বিকল্প থাকবে না। ট্রাম্পের ভাষায়, আমরা তাদের খুব কঠিন আঘাত হেনেছি, তবে আসল বা বড় আঘাতটি হানা এখনো বাকি।

অন্যদিকে, এই চুক্তি বিলম্বের জন্য সরাসরি ওয়াশিংটনকে দায়ী করেছে তেহরান। ইরানের ‘সেপাহ নিউজ’-এর প্রতিবেদনে এক দায়িত্বশীল কর্মকর্তার বরাতে বলা হয়, ওমানের সঙ্গে মধ্যস্থতা চুক্তি পিছিয়ে যাওয়ার প্রধান কারণ মার্কিন হস্তক্ষেপ ও তাদের সামরিক হামলার হুমকি। ওই কর্মকর্তা বলেন, হুমকির ছায়ায় থেকে ইরান কখনোই কোনো সমঝোতা বা চুক্তিতে যাবে না।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রকার সরাসরি আলোচনার খবর নাকচ করে দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, তারা কেবল ওমানের সঙ্গেই কাজ করছে। তবে মধ্যস্থতাকারীরা আশাবাদী, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হলে ওয়াশিংটন ও তেহরান তাদের স্থগিত থাকা পারমাণবিক আলোচনাও আবার শুরু করতে পারবে।

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৬,/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit