শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন; স্বাধীনতার ৫৪ বছর পরেও ভোগান্তির শিকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৭৮ Time View

শান্তা ইসলাম  নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দরুন সাহতা নয়াপাড়া গ্রামে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার (২৭জুন) বেলা আনুমানিক ১২টার দিকে বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দরুন সাহতা গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছেন। মানববন্ধনে এলাকাবাসীরা জানান, জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের একাধিক রাস্তা পাকা হয়েছে।

অথচ স্বাধীনতার ৫৪ বছর পরেও আমাদের এলাকার রাস্তাটি পাকা হয়নি। ৫৪ বছর ধরে শুনে আসছি রাস্তাটি পাকা হবে। কিন্তু বাস্তবতার সাথে আমাদের ৫৪ বছরের শোনা কথার কোনো মিল পাইনি। আমাদের এলাকায় ১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বর্ষার সময় ক্ষুদে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনা ঘটে।

এছাড়াও এই এলাকায় কোনো অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস আসতে পারেনা। রাস্তাটি পাকা করা এখন সময়ের দাবি। আমাদের দীর্ঘদিনের দাবি রাস্তাটি পাকা চাই। স্থানীয় বাসিন্দা ডাঃ মুজিবর রহমান ও চুন্নু মিয়া সহ আরও অনেকেই বলেন, স্বাধীনতার এতো বছরেও এই গ্রামের ৫হাজার মানুষের দূর্ভোগ দমাতে দেড় কিলোমিটার রাস্তা পাকা হয়নি।

এটা স্থানীয় জনপ্রতিনিধিদের অবহেলার কারণ আমরা মনে করি। এলাকাবাসী আরো জানান, এ রাস্তাটি তারা ছিট মহল করে রেখেছ। শুধুমাত্র ভোট এলে তারা প্রতিশ্রুতি দিয়ে যায়। স্থানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি করেন তারা। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র, শিক্ষক, রাজনীতিকসহ গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

 

কিউএনবি/আয়শা//২৭ জুন ২০২৫, /রাত ৮:১৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit