শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ডোমারে ইউপি সদস্য আঃ রাজ্জাককে মারপিটের ঘটনায় গ্রেফতার ২

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৬৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : মনীলফামারীর ডোমারে জোড়াবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে মারপিটের ঘটনায় ২জনকে আটক করে থানায় দিয়েছে এলাকাবাসী। এবিষয়ে ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের পিতা আইয়ুব আলী ডোমার থানায় মামলা দায়ের করলে ঘটনায় জড়িত ২জনকে গ্রেফতার দেখিয়ে জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করেন পুলিশ।

মামলা সুত্রে জানানযায়, আব্দুর রাজ্জাক ও তার শশুর বাড়ীর লোক জনের সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৫জুন) বিকালে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও তার ২য় স্ত্রী লিপি বেগমকে মোটর সাইকেল যোগে নিয়ে ডোমার বাজার থেকে মিরজাগঞ্জ যাওয়ার পথে মাহিগঞ্জ বাজার এলাকার বেতগাড়ার মোড় নামক স্থানে উপজেলার গোমনাতী ইউনিয়নের মৌজা গোমনাতী এলাকার খালপাড়া গ্রামের শুকারু মামুদের ছেলে আমিনুর,মিজানুর,শাহিনুর সহ বেশকয়েকজন মিলে তাদের গতিরোধকরে।

উভয় পক্ষের বাগবিতন্ডার এক পর্যায়ে পতিপক্ষরা লোহার রড, ও ধারালো ছোরা দিয়ে আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী লিপি বেগমকে বেধরক মারপিট করে বলে অভিযোগ উঠেছে। তাদের এমন সন্ত্রাসী কর্মকান্ডের কারণে এলাবাসী ঘটনা স্থল থেকে ২জনকে আটক করে। থানায় সংবাদ দিলে এসআই কাজল কুমার রায় ও সংঙ্গীয় ফোর্স গিয়ে তাদের থানায় নিয়ে আসে। অপরদিকে আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী গুরুত্বর আহত হলে তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ঐদিন রাতে আব্দুর রাজ্জাকের পিতা ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে ডোমার থানায় মামলা নং-১৪, তারিখ ২৬ জুন ২০২৫ দায়ের করেন। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত মামলায় আমিনুর রহমান (৪৬) ও মিজানুর রহমান (৪২) কে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ কর হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা//২৭ জুন ২০২৫, /বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit