শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

অনির্দিষ্টকালের জন্য মাঠ থেকে ছিটকে গেলেন নরকিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার আনরিখ নরকিয়া। ‘স্ট্রেস রিয়্যাকশন’ নামের চোটে ভুগছেন ৩১ বছর বয়সী এই ফাস্ট বোলার। যে কারণে চলমান এমএলসি’তে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের (এলএকেআর) হয়ে খেলার কথা থাকলেও খেলতে পারছেন না তিনি। একই কারণে আগামী মাসে হারারেতে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড-জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজের  জন্যও তাকে বিবেচনা করেনি প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড নিশ্চিত করেছেন যে, নর্কিয়ার চোট মূল্যায়ন করা হবে এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী, তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন সে বিষয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এখনও অবগত নয়। এবারের ইনজুরি নরকিয়ার একের পর এক ধাক্কার সবশেষ সংযোজন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার প্রোটিয়াদের হয়ে খেলা এই ফাস্ট বোলার আর ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই। মূলত টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগী হতে নিজেকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছিলেন এই ৩১ বছর বয়সী, যে কারণে টেস্ট ক্রিকেটে তাকে আর বিবেচনা করছে না প্রোটিয়ারা।

বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজ থেকে পায়ের আঙুল ভেঙে যাওয়ায় ছিটকে যান নরকিয়া। পরবর্তীতে পিঠের আরেক চোটের কারণে এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি তিনি। এরপর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) দলে যোগ দিতে ভারতে গেলেও সেখানে মাত্র দুইটি ম্যাচ খেলতে পেরেছেন। ফিটনেস ফিরে পাওয়ার পর নরকিয়া কোন কোন ফরম্যাট চালিয়ে যাবেন তা কেউই জানে না।

প্রোটিয়াদের কোচ কনরাড বলেন, ‘সে কতদিনের জন্য মাঠের বাইরে চলে গেছে সেটা আমাদের দেখতে হবে এবং ইনজুরির মাত্রা কেমন। আমার সত্যিই তার জন্য খারাপ লাগছে। সে একজন সুপারস্টার ফাস্ট বোলার এবং একের পর এক ধাক্কা সামলানো সহজ ব্যাপার নয়।  এটা কতটা মারাত্মক তা বুঝতে আমাদের অপেক্ষা করতে হবে। ‘‘আমরা স্বাভাবিকভাবেই চিন্তিত। আনরিখের ক্ষেত্রে এটা তার পিঠে দ্বিতীয় বা তৃতীয় স্ট্রেস রিয়্যাকশন।

এখনোই মন্তব্য করাটা তাড়াতাড়ি হয়ে যায় এবং আমরা এই নামের ক্ষেত্রে সরাসরি দাঁড়ি টেনে দিতে পারি না। তার বয়স ৩১ এবং আমরা তাকে মাঠে ফেরার প্রতিটি সুযোগ দিতে চাই।’–তিনি যোগ করেন। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকের পর ১৯টি টেস্ট, ২২টি ওয়ানডে ও ৪২টি টি-টোয়েন্টি খেলেছেন নরকিয়া। সব মিলিয়ে ১৫৯টি উইকেট শিকার করেছেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা//২৭ জুন ২০২৫, /রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit