শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

নেত্রকোণার বিএনপি নেতার ওপর হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১১৩ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন ভূঁইয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দুয়া উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।

আজ সোমবার (২৩ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে কেন্দুয়া উপজেলা বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়। জানা গেছে, নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এসময় বক্তব্য দেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক জসীম উদ্দীন আহমেদ খোকন, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল আলম শান্তি প্রমূখ। মিছিলে উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ অংশ নেন।

উল্লেখ্য,গত রোববার (২২ জুন) সন্ধ্যায় রোকন উদ্দিন ভূঁইয়া (৬০) বাড়ি থেকে সান্দিকোণা বাজারে আসার পথে ডাউকী এলাকায় তার ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে তাকে রেফার্ড করেন।

বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। এই ঘটনাকে ঘিরে সান্দিকোণায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার পরপরই সান্দিকোণায় প্রতিবাদ মিছিল করে স্থানীয় নেতাকর্মীরা। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, থানার ওসি মিজানুর রহমান জরুরী পদক্ষেপ গ্রহন করেন এবং পুলিশী তৎপরতা বৃদ্ধি করেন। কেন্দুয়া থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit