সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

নির্বাচনী আচরণবিধি: পোস্টার বন্ধ ও প্রস্তাবিত খসড়া নিয়ে দলগুলোর মতভেদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৭ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় তারুণ্যের উৎসবে এক লাখেরও বেশি বৃক্ষরোপণ কর্মসূচির শুরু নেত্রকোণায় তারুণ্যের উৎসবে এক লাখেরও বেশি বৃক্ষরোপণ কর্মসূচির শুরু হয়েছে। শনিবার দুপুরে শহরের মোক্তার পাড়া এলাকায় জেলা পরিষদ ও জেলা প্রশাসন আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ কামরুল হুদা জানান, বৃক্ষরোপণ কর্মসূচির শুরুর দিন এলাকার পুকুর পাড়ে বিভিন্ন ফলদ,ঔষধি,তালগাছসহ দেশীয় জাতের ১০০ গাছের চারা রোপন করা হয়। জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, তারুণ্যের এই উৎসবে তরুণদের সম্পৃক্ত করে পরিবেশের উন্নয়নে জেলার হাওর অঞ্চল পাহাড়ি অঞ্চল সহ-সমতলে এই গাছ লাগানো হবে। বর্ষার শুরুতে গাছ লাগানোর এই কার্যক্রম চলবে আগামী অগাস্ট মাস পর্যন্ত।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রকাশক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা, নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম সহ অনেকেই।

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit