বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপে এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চেনাতে আসছে নতুন ফিচার রাজা চার্লসকে স্বাক্ষরিত ব্যাট উপহার দিলেন বাবর আজম প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ পাকিস্তানকে ‘দুর্বল দল’ বলায় দুঃখ প্রকাশ ব্রডের মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিপদ সংকেত পাঠিয়ে নামল ইন্ডিগোর বিমান বিচ্ছেদের পর কার কাছে ফিরেছেন খুশি কাপুর, কে তিনি? মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কী বিষয়ে আলোচনা হলো জামায়াত আমিরের অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত এলিনা শাম্মী

প্রাথমিকের ২৪ প্রধান শিক্ষক পেলেন সুখবর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘ প্রতীক্ষার পর বেতন স্কেলে সুখবর পেয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪ জন প্রধান শিক্ষক। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, গ্রেড-১১ থেকে তাদের বেতন স্কেল গ্রেড-১০-এ উন্নীত করার সিদ্ধান্ত কার্যকর করেছে অর্থ মন্ত্রণালয়।

গণশিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে গত ১৯ জুন অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি স্মারক জারি করা হয়। এতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের রায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ এবং সিভিল রিভিউ নম্বর ১১৪/২০২২-এর আলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত ওই স্মারকের অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দপ্তরেও পাঠানো হয়েছে। তবে মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এ সিদ্ধান্ত শুধুমাত্র রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮-এর অন্তর্ভুক্ত ২৪ জন প্রধান শিক্ষকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

সংশ্লিষ্ট শিক্ষকরা বলছেন, আদালতের এই রায় এবং তার বাস্তবায়ন সরকারের আইনের শাসন ও বিচার বিভাগের প্রতি শ্রদ্ধার প্রকাশ। দীর্ঘদিন ধরে বিচারাধীন একটি স্পর্শকাতর বিষয় নিষ্পত্তির মাধ্যমে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট শিক্ষকরা গ্রেড উন্নীতকরণের দাবিতে আইনি লড়াই চালিয়ে আসছিলেন। একপর্যায়ে হাইকোর্ট তাদের পক্ষে রায় দিলে তা রাষ্ট্রপক্ষ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে যায়। শেষ পর্যন্ত আপিল বিভাগ এবং সিভিল রিভিউয়ের আদেশে বিষয়টি নিষ্পত্তি হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit