শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

কবে ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প?

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পেন্টাগনে সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে প্রশ্ন করা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প ঠিক কবে বা কখন ইরানে হামলার ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিয়েছিলেন?

উত্তরে হেগসেথ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং তিনি আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছিলেন।’তিনি বলেন, যে কারণে তিনি ইরানকে সব ধরনের সুযোগ দিয়েছিলেন। কিন্তু জবাবে ইরান কেবলমাত্র ঠুনকো অজুহাতই দিয়েছিল।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যোগ করেন, ‘ট্রাম্পের কোনো নির্দিষ্ট মুহূর্ত ছিল না। কিন্তু এমন একটা সময় সামনে আসলো, যখন তিনি অনুভব করলেন হুমকি বন্ধে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি।’এর আগে গত বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান-ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কি-না, সেই সিদ্ধান্ত নেবেন দুই সপ্তাহের মধ্যে।

ব্রিফিংয়ের শুরুতেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, শনিবার রাতের হামলা পরিকল্পিতভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা ‘দুর্বল’ এবং ‘ধ্বংস’ করার জন্য চালানো হয়েছিল। তিনি বলেন, ‘এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘ধ্বংসপ্রাপ্ত’ হয়েছে। তবে সামরিক বা বেসামরিক লোক হতাহত হয়নি’।

হেগসেথ আরও বলেন, ‘বহু প্রেসিডেন্টই ইরানের পারমাণবিক কর্মসূচিতে চূড়ান্ত আঘাত হানার স্বপ্ন দেখেছেন। কিন্তু ট্রাম্প ছাড়া কেউই তা বাস্তবায়ন করতে পারেননি’। যে কারণে এই অভিযানকে সাহসী ও দুর্দান্ত বলেও আখ্যা দেন প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, যখন প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেন, তখন বিশ্বের তা শোনা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশই এই ধরনের অভিযান চালাতে পারত না।

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit