শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

আশুলিয়ায় চাঁদার দাবী; গণপিটুনির শিকার তাঁতীদল নেতা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশের ফুটপাতে লিফলেট দিয়ে চাঁদা আদায় করতে গিয়ে ফুটপাতের হকারদের গণপিটুনির শিকার হয়েছে জাকির হোসেন নামের এক স্থানীয়র বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। শনিবার বিকালে জাকির ও তার সঙ্গীরা শ্রীপুর এলাকার ফুটপাত হকারদের কাছ থেকে চাঁদার দাবীতে লিফলেট বিলির সময়ে ক্ষুব্ধ হকারদের হাতে গণপিটুনির শিকার হয়ে জীবন বাঁচাতে দ্রুত ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়। পরে শ্রীপুর বৃহত্তর পাইকারী মার্কেট এর পক্ষে ইমামা হাসান নামের এক ব্যাক্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী ইমাম হাসান বলেন,গাজীরচট এলাকার মৃত আব্দুল কাদির এর ছেলে জাকির হোসেন সহ তার সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন  চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। আমি ফ্রান্স প্রবাসী। আমি ফ্রান্সে থাকাকালীন দারুল ইহসান ট্রাস্ট হইতে ১০০ শতাংশ সম্পত্তি ১০ বছরে লীজ নিয়া আমার ছোট ভাই ইমাম হোসেনের কথায় কাপড়ের মার্কেট করি। ওই মার্কেটের দ্বায়িত্ব নিতে গত এক বছর আগে আমি ফ্রান্স হতে বাংলাদেশ আসি। আমার ছোট ভাইয়ের অবর্তমানে আমি উক্ত মার্কেট দেখাশোনা করে আসছি। ফ্রান্সে থাকা অবস্থায় আমি মার্কেট করার জন্য যাবতীয় টাকা পয়সা আমার ছোট ভাইয়ের কাছে পাঠাই। জাকির ও তার সহযোগীরা বেশ কিছুদিন  আমাদের লীজকৃত মালিকানা সম্পত্তি জবর দখল করার পায়তারার চেষ্টা করে আসছে। আমি বাঁধা দিতে গেলে মার্কেট পরিচলনা করতে হলে সে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে।

চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা বিভিন্নভাবে ভয়-ভীতিসহ প্রাণ নাশের হুমকি দেয়। এরপরে তারা আমার মার্কেট এর সামনে ফুটপাতে থাকা দোকানদারদেরকেও বিভিন্নভাবে ভয়-ভীতি দেখায় এবং জাকির দারুল ইহসান ট্রাস্ট এর নামে আইডি কার্ড এর ফটোকপি দোকানদারদের বিলি করে। এরআগে জাকির আমাকে সমাধানের কথা বলে ডিওএইচএস এর ভিতর মসজিদের পশ্চিম পাশে একটি বিল্ডিং এর সাত তলায় নিয়ে যায়। মার্কেট এর ৪০% তাকে দিতে হবে।

এই কথায় রাজি না হলে জাকির ও সাথে থাকা তার সহযোগীরা আমাকে বিভিন্নভাবে ভয়-ভীতিসহ হুমকি দেয়। এমনকি আমার মার্কেট জোর পূর্বক জবর দখল করে নিবে বলেও হুমকি দেয়। এরপরে  ২১শে জুন তারিখ দুপুর ১টার দিকে আমার মার্কেটের সামনে আমি ও ইব্রাহিম হোসেন বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম এমন সময়ে জাকির সহ অজ্ঞাতনামা ১৫ জন দেশীয় অস্ত্র, কাঠের লাঠি, লোহার রড, রামদা, ছ্যান ও হকিষ্টিক নিয়ে মার্কেট এর ৪০% শেয়ার বুঝিয়ে দিতে বলে। আমি তাদের কথায় রাজি না হওয়ায় তারা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

হকাররা জানায়, জাকির স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার প্রত্যক্ষ মদদে এসব অবৈধ চাঁদাবাজি চালিয়ে যাচ্ছিলেন। পরে আজ ফুটপাতের পাশের দারুল হাসান ট্রাস্টের নামে লিফলেট দিয়ে জোরপূর্বক চাঁদা দাবি করলে সকলে উত্তেজিত হয়ে তাকে গণধোলাই দেয়। এবিষয়ে অভিযুক্ত জাকিরের সাথে যোগাযোগ করা হলে হলে তিনি বলেন তার বিরুদ্ধে এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এবিষয়ে আশুলিয়া থানার তদন্ত ওসি কামাল হোসেন জানান, শ্রীপুর বৃহত্তর পাইকারি কাপড়ের মার্কেট এর পক্ষে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit