রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

মনিরামপুরে আ.লীগ নেতা গৌর ঘোষ ও জহুরুল ইসলাম আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে যুবদল নেতা মিজানুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলাসহ একাধীক মামলার আসামি উপজেলা আ.লীগের সহসভাপতি সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ এবং হরিহরনগর ইউপি সভাপতি সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামকে পুলিশ আটক করেছে। রোববার দুপুরে পুলিশ তাদেরকে আটকের পর আদালতে চালান করে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর দুইটার দিকে উপজেলা সদরে অভিযান চালিয়ে গৌর ঘোষ ও জহুরুল ইসলামকে আটক করা হয়। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রাতে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে মিজানুর রহমান বাদি হয়ে গৌর ঘোষ, জহুরুল ইসলামসহ বেশ কয়েকজনের নামে মামলা করেন। এছাড়া তারা বিএনপি কর্মী লিটন হত্যা মামলার আসামি।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit