মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি

সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার টাকা বাড়ালো সরকার

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩১ Time View

ডেস্ক নিউজ : সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ দিচ্ছে সরকার। এই সুবিধায় সর্বনিম্ন দেড় হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা করা হয়েছে।

রবিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫ অনুমোদিত হয়। উপস্থাপন করা বাজেটের ওপর পত্রপত্রিকায় মতামত ও অর্থ বিভাগের ওয়েবসাইটে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ওপর ভিত্তি করে নিম্নরূপ পরিবর্তন আনা হয়েছে :

এতে আরো বলা হয়েছে, সরকারি কর্মকর্তা/কর্মচারীদের বিশেষ সুবিধা চাকরিরতদের জন্য ন্যূনতম ১৫০০ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা করা হয়েছে। নিট টেনশন ১৭ হাজার ৩৮৮ টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে ১০ শতাংশ এবং তদনিম্নের ক্ষেত্রে ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে।

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিচারপতি এবং এমপিওভুক্তদের ক্ষেত্রে আলাদা আদেশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

গত ৩ জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এতে জানানো হয়েছিল, কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধার ন্যূনতম পরিমাণ হবে এক হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য তা ন্যূনতম ৫০০ টাকা হবে।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৫, /বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit