মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি

গল টেস্টে মুশফিক-শান্তর যে কীর্তি আগে কখনো দেখেনি বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি গড়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৮ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রান এসেছে তার ব্যাটে। তবে গল টেস্টে আরও একটি প্রথমের সাক্ষী হয়েছে বাংলাদেশ ক্রিকেট।

প্রথমবারের মতো বাংলাদেশের কোনো জুটি টেস্টের দুই ইনিংসেই শতরানের জুটি গড়েছে। মুশফিকুর রহিম এবং শান্ত দুই ইনিংসেই চতুর্থ উইকেটে নিজেদের জুটিকে নিয়ে গেছেন তিন অঙ্কে। এর মধ্যে প্রথম ইনিংসে তাদের জুটিতে আসে ২৬৪ রান, আর দ্বিতীয় ইনিংসে ১০৯ রান পর্যন্ত পৌঁছায় তাদের জুটি।

টেস্টে বাংলাদেশের সেঞ্চুরি জুটি আছে ১০৬টি। এক ম্যাচে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি জুটিও কম দেখেনি বাংলাদেশ। এবার গল টেস্টেই তিনটি সেঞ্চুরি জুটি ছিল বাংলাদেশের। মুশফিক-নাজমুলের দুটি ও প্রথম ইনিংসে মুশফিক-লিটনের। সব মিলিয়ে ছয়টি টেস্টে বাংলাদেশের তিনটি করে সেঞ্চুরি জুটি আছে। তবে মুশফিক-নাজমুলের মতো এক ম্যাচে আর কোনো জুটি দুবার ১০০ ছুঁতে পারেননি।

টেস্টে জুটিতে জোড়া সেঞ্চুরির প্রথম কীর্তি দেখা যায় ১৯২৪ সালে। সেবার ইংল্যান্ডের জ্যাক হবস ও হার্বার্ট সাটক্লিফ সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৭ রানের পর দ্বিতীয় ইনিংসে ১১০ রান যোগ করেন উদ্বোধনী জুটিতে।

ইতিহাসে মাত্র দুটি জুটি দুবার জুটিতে জোড়া সেঞ্চুরি করতে পেরেছেন। প্রথম জুটিটি লেন হাটন ও সিরিল ওয়াশব্রুকের। ১৯৪৭ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি জুটি গড়ার পর ১৯৪৮ সালে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেই কীর্তির পুনরাবৃত্তি করেন দুজন।

দ্বিতীয় জুটিটি দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও জ্যাক ক্যালিসের। ২০০৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ও দুই বছর পর সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit