শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

ইসরাইলিদের যে ‘সতর্কবার্তা’ দিলেন প্রেসিডেন্ট হারজোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।একই সঙ্গে সামনের দিনগুলো আরও স্পর্শকাতর ও চ্যালেঞ্জিং হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন।

রোববার এক বিবৃতিতে হারজোগ বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে একটি ‘গভীর ও সাহসী জোট’ এর প্রদর্শন করে।’এ সময় তিনি ইসরাইলিদের সতর্ক করে বলেন, ‘সামনের দিনগুলো সংবেদনশীল, জটিল ও চ্যালেঞ্জিং হতে পারে।’

আর এজন্য তিনি ইসরাইলি কর্মকর্তাদের জীবন রক্ষাকারী নির্দেশ অনুসরণ করার আহ্বান জানান। এদিকে, শনিবার রাতে চালানো মার্কিন জবাবে রোববার সকালে ইসরাইলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।ইরানের সর্বশেষ এ হামলায় ইসরাইলে অন্তত ৮৬ জন আহত হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে ইসরাইল।

দৈনিক ইসরাইল হাইয়োম-এর প্রতিবেদন অনুযায়ী, ইরান অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যেগুলো হাইফা, তেলআবিব ও ইসরাইলের উপকূল ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো কমপক্ষে ১০টি ভিন্ন স্থানে আঘাত করেছে।

চ্যানেল ১৪ নিশ্চিত করেছে, পাঁচটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডে আঘাত করেছে। যার মধ্যে তিনটি হাইফা অঞ্চলে এবং দুটি কেন্দ্রীয় ইসরাইলে পড়েছে। চ্যানেল ১২ বলছে, হাইফায় “অস্বাভাবিক এক ঘটনা” ঘটেছে এবং সেখানে বহু বিস্ফোরণ হয়েছে। কেএএন জানিয়েছে, তেলআবিবের আশপাশে একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং উপকূলীয় অঞ্চলে বহু ভবন ধ্বংস হয়েছে।

এদিকে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে ৮৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে দুজনের অবস্থা মাঝারিমানের, ৭৭ জনের অবস্থা ভালো এবং চারজন তীব্র উদ্বেগজনিত সমস্যায় ভুগছেন। এছাড়া তিনজনের চিকিৎসা মূল্যায়ন চলছে।সূত্র: টাইমস অব ইসরাইল

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit