সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

ইরানকে ‘শান্তির বার্তা’ দিয়ে আরও হামলার হুমকি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ফোর্ডো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সফল হামলার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। রাতে হোয়াইট হাউসে দেওয়া ওই ভাষণে ইরানকে ‘শান্তির পথে’ আসার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, না হলে আরও বড় ও সহজ হামলা চালানো হবে।

ট্রাম্প বলেন, ‘‘ইরানের বিরুদ্ধে আজ আমরা অত্যন্ত সফল হামলা চালিয়েছি। ফোর্ডো, নাতাঞ্জ ও ইসফাহানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে। মধ্যপ্রাচ্যের এই ‘বড় সন্ত্রাসী রাষ্ট্র’ এখন হয় শান্তি করবে, নয়তো আরও ভয়াবহ পরিণতি বরণ করবে।’’

তিনি বলেন, ‘‘৪০ বছর ধরে ইরান ‘আমেরিকার মৃত্যু চাই’, ‘ইসরায়েলের মৃত্যু চাই’ বলে আসছে। তাদের রাস্তার বোমায় আমাদের বহু নাগরিক পঙ্গু হয়েছে, প্রাণ হারিয়েছে। শুধু আমরাই নই, তাদের সন্ত্রাসে গোটা মধ্যপ্রাচ্যে হাজার হাজার মানুষ মারা গেছে। বিশেষ করে কাসেম সোলেইমানি বহু হত্যার নির্দেশদাতা ছিলেন।’’

ট্রাম্প আরও বলেন, ‘‘আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, ইরানকে আর এই পথ চলতে দেয়া যাবে না। আজকের অভিযানে আমরা সফলভাবে তাদের পারমাণবিক সক্ষমতা শেষ করেছি।’’

ইসরায়েলের সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘আমি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানাই। আমরা একসঙ্গে কাজ করেছি, যা ইতিহাসে নজিরবিহীন। ইসরায়েলি সেনাবাহিনীর ভূমিকারও প্রশংসা করি।’’

মার্কিন সেনাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘‘তোমাদের অসাধারণ কাজ আজ বিশ্বের কাছে প্রমাণ হলো। আজকের মতো সাফল্যময় অপারেশন বহু বছর পর দেখা গেল।’’

তিনি জেনারেল ড্যান ‘রাজিন’ কেইন ও অপারেশনের সঙ্গে যুক্ত সামরিক বিশেষজ্ঞদেরও ধন্যবাদ জানান। পাশাপাশি বলেন, ‘‘শান্তি না এলে ইরানকে আরও কঠিন পরিণতির মুখে পড়তে হবে। আজকের লক্ষ্য ছিল সবচেয়ে কঠিন, বাকিগুলো তুলনামূলক সহজ এবং মিনিটের মধ্যে ধ্বংস করা সম্ভব।’’

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘বিশ্বের কোনো সেনাবাহিনী আমাদের মতো এমন অভিযান চালাতে পারবে না। ইরানের সামনে এখন শেষ সুযোগ—শান্তি করা অথবা ধ্বংস হওয়া।’’

তিনি জানান, রবিবার সকালে পেন্টাগনে এই অভিযানের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবেন জেনারেল কেইন ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

ভাষণের শেষে ট্রাম্প বলেন, ‘‘আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমাদের মহান সেনাবাহিনীকে ভালোবাসি। ঈশ্বর আমেরিকা, ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্যকে রক্ষা করুন।’’

সূত্র: আল-জাজিরা

 

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৫, /সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit