শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

ইরানে হাসপাতালে হামলার প্রমাণ আন্তর্জাতিক সংস্থায় পাঠাবে রেড ক্রিসেন্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত রাতে তেহরানে পাঁচটি হাসপাতালের কাছাকাছি এলাকায় ইসরায়েলি হামলায় হাসপাতাল ভবন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন হাসপাতালের রোগীরাও।

ইরানে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে একথা বলেছেন।

মি. কোলিভান্দ বলেন,”বিস্ফোরণের ধোঁয়ায় রোগীদের শ্বাসকষ্টের সমস্যাও তৈরি করেছে।”

হাসপাতালে এসব হামলার প্রভাব এবং এর প্রমাণ রেডক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন “শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতরে অবসানই আরোপিত এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।“

অন্যথায় “শত্রুদের প্রতি আমাদের প্রতিক্রিয়া আরও বেশি গুরুতর এবং ভয়াবহ হবে,” বলেও উল্লেখ করেন মি. পেজেশকিয়ান।

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন।

ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তার দেশ আমেরিকার সাথে আলোচনায় বসবে না বলে আবারো জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএকে আরাঘচি জানান, “আমেরিকানরা আলোচনা চায় এবং বেশ কয়েকবার বার্তা পাঠিয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি যে “আগ্রাসন বন্ধ না হওয়া” পর্যন্ত আলোচনার কোনো সুযোগ নেই।“

“এই অপরাধের অংশীদার হওয়ায় আমেরিকার সাথে আমাদের কোনো আলোচনা নেই।”

গত সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসছেন আরাঘচি। আজ জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথে তার দেখা হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের আরাক শহরের কাছে নির্মাণাধীন একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলায় “গুরুত্বপূর্ণ ভবন” ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি যুদ্ধবিমান বৃহস্পতিবার আরাক হেভি ওয়াটার রিয়্যাক্টরে বোমাবর্ষণ করে। তবে আইএইএ জানিয়েছে, ওই স্থাপনায় কোনো পারমাণবিক পদার্থ ছিল না।

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit