বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটিতে নতুন জেলা কমিটি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে রাঙামাটি প্রেসক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে মোহাম্মদ সোলায়মানকে সভাপতি, ডা. মুহাম্মদ ইব্রাহিমকে সাধারণ সম্পাদক ও এডভোকেট নুর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

পিসিএনপির রাঙামাটি জেলা সভাপতি শাব্বির আহমেদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট পারভেজ তালুকদার। আলোচনা শেষে পূর্বের জেলা কমিটি বাতিল ঘোষণা করেন কেন্দ্রীয় চেয়ারম্যান। পরে উপস্থিত স্থায়ী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে পিসিএনপির রাঙামাটি জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাওলানা আবু বকর, এস এম জি আজম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইবরাহিম, এডভোকেট রহমতউল্লাহ, হিরো তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ছগির আহমেদ, অর্থ সম্পাদক সেলিম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক মো: আলমগীর হোসেন, সদস্য এডভোকেট পারভেজ তালুকদার, আব্দুল কাইয়ুম ও মোরশেদা আক্তার।

আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয় কেন্দ্রীয় কমিটি।

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৫, /বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit