মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে? মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা। মাটিরাঙ্গায় এতিম শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলেন জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খান। ‘বাংলাদেশের কাছে অপমান হয়ে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া’ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর

খামেনির শাসনের বিরুদ্ধে ইরানি নির্মাতার বিস্ফোরক বক্তব্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩১ Time View

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি ফের আলোচনায়। চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ইরানের শাসনব্যবস্থা নিয়েও তীব্র সমালোচনা করেছেন।  

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে কান চলচ্চিত্র উৎসবে সদ্য পুরস্কারজয়ী এই নির্মাতা বলেন, ‘ইরানের শাসনব্যবস্থা বিলুপ্ত করে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সরকার গঠন করা এখন সময়ের দাবি।’তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হয়ে উঠেছে এবং ইরান-ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করছে।

জাফর পানাহি লিখেছেন, ‘আমার কোনো সন্দেহ নেই এবং আবারও স্পষ্টভাবে বলছি, আমি আমার মাতৃভূমি ইরানের ওপর কোনো রকমের হামলার পক্ষে নই। ইসরায়েল আমাদের ভূখণ্ড লঙ্ঘন করেছে এবং তাদের আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা উচিত।’

তিনি আরও বলেন, ‘এই অবস্থান নেওয়ার অর্থ এটা নয় যে আমি ইসলামী প্রজাতন্ত্রের চার দশকের দুর্নীতি, নিপীড়ন, দমন-পীড়ন, অপারদর্শিতা এবং ব্যর্থতাকে উপেক্ষা করছি। এই সরকার দেশে শাসন চালানোর মতো ক্ষমতা, ইচ্ছা কিংবা বৈধতা- কোনোটিই রাখে না। এই শাসনের অধীনে থাকা মানেই পতনের ধারাবাহিকতা এবং নিপীড়নের অব্যাহত উপস্থিতি।’

পানাহি দাবি করেন, এই যুদ্ধে উভয় পক্ষের সাধারণ মানুষ মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বসবাসযোগ্য অবকাঠামো। তাই জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি দুই দেশের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার জন্য শক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তার ভাষ্য, ‘ইরানের উপর এমন হামলা দেখার পরও নীরবতা ও নিষ্ক্রিয়তা মানেই এই অপরাধে অংশগ্রহণ করা।’

চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা, কারাবরণ এবং ১৪ বছর দেশত্যাগে নিষেধাজ্ঞা কাটিয়ে জাফর পানাহি সম্প্রতি ইরান ত্যাগ করে অস্ট্রেলিয়ায় গেছেন। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে তিনি তার নতুন ছবি ‘ইট ওয়াজ জাস্ট এন এক্সিডেন্ট’-এর জন্য শীর্ষ পুরস্কার জিতেছেন। ছবিটিতে দেখা যায় একদল প্রাক্তন রাজনৈতিক বন্দি সেই ব্যক্তিকে অপহরণ করে যাকে তারা তাদের প্রাক্তন নির্যাতক বলে মনে করে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit