শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

পল্টনে মাদক কারবারিদের গুলিতে ২ পুলিশ সদস্য আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর পল্টনে মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন, লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।

বুধবার (১৮ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে পল্টন এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতরা হলেন লালবাগ বিভাগের ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের ডিবির একটি দল অভিযানে যায়। দলটির নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েব। অভিযানের সময় একটি প্রাইভেটকার থামালে গাড়িতে থাকা মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। এতে এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর এএসআই আতিককে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার (ওসেক) ইউনিটে ভর্তি করা হয়। কনস্টেবল সুজনকে ভর্তি করা হয় ১০১ নম্বর ওয়ার্ডে।

চিকিৎসকরা জানিয়েছেন, আতিক হাসানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, সকালে তার অস্ত্রোপচার হতে পারে। তবে, কনস্টেবল সুজনকে ভর্তি করা হয়েছে ১০১ নম্বর ওয়ার্ডে। তার অবস্থা স্থিতিশীল।

ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

লালবাগ বিভাগের ডিবির সিনিয়র সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছিল। সে সময় মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। আমাদের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৫, /সকাল ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit