মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

ঝিনাইদহে গণঅধিকার পরিষদের প্রতি অন্য দলগুলো বিরূপ আচরণ করছে: রাশেদ খান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৯ Time View

ডেস্ক নিউজ : ঝিনাইদহে গণঅধিকার পরিষদের প্রতি বিভিন্ন রাজনৈতিক দল বিরূপ আচরণ করছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, এখান থেকে কোনোভাবেই সরে যাব না। ভুল হলে জানাবেন, কিন্তু ভিন্ন প্রক্রিয়ায় দলকে প্রতিহত করলে তার ফলাফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (১৮ জুন) দুপুরে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় উপলক্ষে্য দলটির গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। রাশেদ খাঁন বলেন, এই সময়ে যদি বাংলাদেশের রাষ্ট্র সংস্কার না হয়, তবে আর কোনোদিনও সংস্কার হবে না। রাষ্ট্র সংস্কার করতেই হবে। আর যদি সংস্কার না হয়, তবে গণঅভ্যুত্থানের ফলাফল আসবে না।

তিনি আরও বলেন, নির্বাচনে কোনো চাঁদাবাজ, দখলদার, যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিল—এমন কাউকে ভোট না দিয়ে ক্লিন ইমেজধারীদের ভোট দেবেন। গণঅধিকার পরিষদের কেউ চাঁদাবাজি করে না উল্লেখ করে রাশেদ বলেন, দল যদি চাঁদাবাজি করে এমন একটা প্রমাণ দিতে পারেন, তবে আমি অবশ্যই রাজনীতি ছেড়ে দেবো। এখন মানুষ চাচ্ছে ভালো মানুষ রাজনীতিতে আসুক।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit