শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

মৃত্যুর ছয়দিন পরও শেষকৃত্য হয়নি কারিশমার প্রাক্তন স্বামীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৫ Time View

বিনোদন ডেস্ক : সঞ্জয় কাপুরের মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, লন্ডনে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। শোনা যাচ্ছে, মৃত্যুর সময় সঞ্জয়ের গালে নাকি একটি মৌমাছিও ঢুকে যায়; সেটি বের করার সময় আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয়।

তার আকস্মিক মৃত্যুর ছয় দিন পেরিয়ে গেলেও এখনো তার শেষকৃত্য সম্পন্ন হয়নি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সঞ্জয়ের মরদেহ দিল্লিতে এনে শেষকৃত্য সম্পন্ন করার কথা থাকলেও সপ্তাহখানেক পেরিয়ে গেলেও কাপুর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি যা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

সঞ্জয় কাপুর লন্ডন নিবাসী হলেও তিনি মূলত আমেরিকার নাগরিক ছিলেন। তার তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেবের বাবা অশোক সচদেব জানিয়েছেন, সঞ্জয়ের নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণেই শেষকৃত্যে এই বিলম্ব হচ্ছে। যদিও দিল্লিতে সঞ্জয়ের বাড়ি রয়েছে এবং সেখানে তার মা, বোন ও প্রিয়ার প্রথম পক্ষের মেয়ে (সঞ্জয়ের দত্তক সন্তান) বসবাস করেন।

এমন আকস্মিক ঘটনার পর পুরো পরিবার নীরব রয়েছে। এমনকি স্বামীর মৃত্যুর পর থেকে প্রিয়া সচদেবকেও প্রকাশ্যে দেখা যায়নি। উল্লেখ্য, এর আগে কারিশমা কাপুর সঞ্জয়ের মায়ের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ এনেছিলেন। কারিশমার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সঞ্জয় মডেল-অভিনেত্রী প্রিয়া সচদেবের সঙ্গে সম্পর্কে জড়ান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৫, /বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit