সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

ট্রাম্পের হুমকির পর খামেনির বার্তা, ‘যুদ্ধ শুরু হলো’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল-ইরান সংঘাত ও ট্রাম্পের হুমকির পর মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। এক বার্তায় তিনি বলেছেন ‘যুদ্ধ শুরু হলো।’

বুধবার (১৮ জুন) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা।

ইরান ইন্টারন্যাশনাল নিউজ আউটলেটের অনুবাদ অনুসারে, পোস্টটিতে বলা হয়েছে ‘মহান হায়দারের নামে, শুরু হলো যুদ্ধ।’ হায়দার নামটি প্রায়শই আলীর জন্য ব্যবহৃত হয়, যাকে শিয়া মুসলমানরা প্রথম ইমাম এবং নবী মুহাম্মদের (সা.) উত্তরসূরি বলে মনে করেন।

পোস্টটিতে একটি ছবি রয়েছে যেখানে একজন ব্যক্তি তরবারি হাতে দুর্গের মতো একটি গেটে প্রবেশ করছেন, যার উপরে আকাশে আগুনের রেখা রয়েছে।

আরেক পোস্টে তিনি লেখেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। ইরান কখনোই জায়নবাদীদের (ইসরায়েল) সঙ্গে আপস করবে না।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেন এবং “আপাতত” খামেনেয়িকে হত্যা করার বিষয়টি স্থগিত রয়েছে বলে জানান। এরপরই খামেনেয়ির এই বার্তা প্রকাশ্যে এলো।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৫/সকাল ১১.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit