শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের চাংদে শহরের কাছে অবস্থিত ‘শানঝৌ ফায়ারওয়ার্কস কোম্পানি’তে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

বিস্ফোরণটি স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের কিছু আগে ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দুর্ঘটনার পরপরই ২৮টি পানি সরবরাহকারী ট্যাংকার এবং দুটি নিষ্কাশন যান ঘটনাস্থলে পাঠানো হয়। তবে দ্বিতীয় বিস্ফোরণের আশঙ্কা থাকায় উদ্ধারকাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

সিনহুয়া জানায়, ২০ ঘণ্টার বেশি সময় ধরে টানা উদ্ধার কাজ চালানো হয়। দাহ্য পদার্থ থাকায় উদ্ধারকর্মীরা রিমোট-কন্ট্রোল ওয়াটার ক্যানন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, যাতে কাছ থেকে কাজ করতে না হয় এবং ঝুঁকি কমানো যায়।

হুনান প্রাদেশিক সরকার ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

চীনে এর আগেও বিভিন্ন সময় শিল্প-কারখানায় নিরাপত্তা ত্রুটির কারণে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। গত মাসে শানডং প্রদেশের ওয়েইফাং শহরে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৫ জন নিহত ও ১৯ জন আহত হন। এপ্রিলে লিয়াওইয়াং শহরের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২২ জন প্রাণ হারান।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit