শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিল বাণিজ্যিক জাহাজ পাকিস্তানের পর্বতমালায় তুষারধসে বিশ্বরেকর্ডধারী পর্বতারোহী নির্মল পূর্জার মৃত্যু ঘুমের সময় স্মার্টফোন কেড়ে নিচ্ছে শিশুর ভবিষ্যৎ, আসক্তি কমাতে করণীয় বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : স্নাতক পর্যন্ত সকল পর্যায়ে মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, আমাদের শিক্ষাব্যবস্থার পরিবর্তন করা হবে। চতুর্থ শ্রেণি থেকে প্রত্যেক শিক্ষার্থীর জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। বাংলা, ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। এছাড়া যারা কোনো কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে না; তাদের কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে, যাতে তারা দেশে-বিদেশে উপযুক্ত শিক্ষা গ্রহণ করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে’।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব অনুষ্ঠান।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার ৯৪ সাংবাদিক ও তাদের সন্তানদের অনুদান সহায়তা ও শিক্ষাবৃত্তি বাবদ ২৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit