মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

মিজানুর রহমান মিন্টু ,জয়পুরহাট
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View
মিজানুর রহমান মিন্টু ,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত  এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫ টি অবৈধ স্বর্ণের বার উদ্ধারসহ মতিয়ার রহমান মিন্টু নামে এক চোরাকারবারিকে আটক করেছে ২০  বিজিবি।আটককৃত  মতিয়ার রহমান মিন্টু জেলার পাঁচবিবি উপজেলার  পূর্ব উছনা গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। শনিবার সকালে  জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের একটি দল স্বর্ণের এ চালানটি জব্দ করে।  উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা বলে জানিয়েছে বিজিবি। 
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক  লে. কর্নেল লতিফুল বারী  জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/ ১৫ থেকে ৯শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় টহল দেওয়ার সময় বাইসাইকেলে থাকা মতিয়ার রহমান মিন্টুকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয় এ সময় তার বাইসাইকেলের ছিটের নিচ থেকে কসটেপে মোড়ানো প্যাকেট থেকে ৫ টি স্বর্ণের বার উদ্ধারসহ তাকে আটক করা হয়। আটক মতিয়ার রহমান মিন্টু  এর বিরুদ্ধে সোনা চোরা চালান আইনে পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে। 
কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit