শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

কোহলির রেকর্ড ভাঙলেন ফারহান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শ্রীলংকার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। ভারতীয় তারকা বিরাট কোহলির এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়েছেন তিনি।

পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন ফারহান ও ফখর জামান। ষষ্ঠ ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে কোহলির ২০১৪ সালের ৩১৯ রানের রেকর্ড ছাড়িয়ে যান ফারহান।

২৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি অর্ধশতক ও একটি শতক করেছেন। নামিবিয়ার বিপক্ষে খেলেছেন অপরাজিত ১০০ রানের ইনিংস। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ৬৩ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭৩ রান করেন তিনি। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে করেছিলেন ৪৭ রান।

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাকিস্তানের দুই ওপেনারের ঝড়ো সূচনা দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিচ্ছে।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit