রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : রাঙ্গামাটির ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মীয় তীর্থস্থান রাজবন বিহারে বিশেষ প্রার্থনা ও দর্শনে অংশ নিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের  মন্ত্রী  দীপেন দেওয়ান। এ সময় তিনি বৌদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ পুণ্যকর্মে অংশ নিয়ে ভগবান বুদ্ধের আশীর্বাদ প্রার্থনা করেন।শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে তিনি বিহারে উপস্থিত হয়ে পরমপূজ্য বনভান্তের স্মৃতিধাম দর্শন করেন এবং পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে মন্ত্রী দীপেন দেওয়ান তাঁর প্রয়াত পিতা-মাতা, শ্বশুর-শাশুড়ি এবং পরলোকগত আত্মীয়স্বজনসহ জগতের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনায় প্রার্থনা করেন। ধর্মীয় এ আয়োজনে বিহার প্রাঙ্গণ পুণ্যার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল।পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান তাঁর বক্তব্যে বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে বাস করবে। মন্ত্রী আরও বলেন, আজ আমি সৃষ্টিকর্তা ভগবানের কাছে বাংলাদেশ সরকারের উত্তরোত্তর সাফল্য এবং আমাদের প্রিয় মাতৃভূমি ও জাতির সামগ্রিক সমৃদ্ধি কামনা করছি। মন্ত্রী বলেন, শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভান্তের প্রধান শিষ্য শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথের ধর্মীয় দেশনা প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী মৈত্রী দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রার্থনা সভার শেষে উপস্থিত সকলে বিশ্বশান্তি ও দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।
কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit