শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

নেত্রকোণায় নির্মিত হচ্ছে শিশুপার্ক, শিশুরা আনন্দিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১২৫ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হচ্ছে শিশুদের জন্য আধুনিক শিশুপার্ক। নতুন পার্ক নির্মাণের আনন্দিত শিশুরা, খুঁশি স্থানীয়রা, তারা বলছে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে। পার্কটির নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। তবুও ইতোমধ্যে পার্কটিতে আসতে শুরু করেছে বিনোদন প্রেমীরা।

শিশুদের বিনোদনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে ওই শিশুপার্ক। প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুরা দল বেঁধে আসছে। ছুটছে দোলনা ও স্লাইডের দিকে, তাদের পদচারণায় পার্কজুড়ে তৈরি হচ্ছে কোলাহল। আর অভিভাবকদের মুখেও ফুটে উঠছে প্রশান্তির হাসি। অনন্ত নামের এক শিশু জানায় এখানে আসতে পেরে সে খু্ঁশি।

সে তাঁর বাবার সাথে এসেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় এই শিশু পার্কে থাকছে- দোলনা, স্লাইড, সবুজ বেষ্টনী, হাঁটার পথ, শিশুদের জন্য নিরাপদ খেলার জায়গা। শুধু শিশুদের জন্যই নয়, এলাকাবাসীর ভাষ্য, এই পার্ক হয়ে উঠবে পুরো উপজেলার একটি প্রাণের কেন্দ্রস্থল। স্থানীয় এলাকাবাসী জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে পার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানা গেছে।

তবে তার আগেই পার্ক ঘিরে যে আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে, তা প্রমাণ করে ছোট একটি উদ্যোগও বদলে দিতে পারে একটি এলাকার মানুষের ভাবনার জগৎ। আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, আমাদের পার্কের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। এই পার্কটি শিশুদের মানসিক স্বাস্থ্য, মেধা বিকাশ ও বিনোদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /বিকাল ৪:১৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit