শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে সতর্ক সাইরেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ইসরায়েলে আরও হামলা চালিয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ভোরে ইসরায়েলের বেশ কয়েকটি অংশে সাইরেন বেজে ওঠে যখন ইরান তাদের নবম আক্রমণ শুরু করে। যা ভোর পর্যন্ত অব্যাহত চলে।

ইরানি মিডিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএনের খবর এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের ভূখণ্ডের দিকে অগ্রসর হতে দেখেছে। যার পর থেকে ইসরায়েলজুড়ে আবারও সাইরেন বেজে উঠে।

এদিকে, ইসরায়েলের বিমান বাহিনী হুমকি দূর করার জন্য যেখানে প্রয়োজন সেখানে বাধা দেয়ার এবং আক্রমণ করার জন্য কাজ করছে।

সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পোস্টে জনসাধারণকে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়ার কথাও জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৫, /দুপুর ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit