শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

ইরানের গভীর পাহাড়ের নিচের যে পারমাণবিক স্থাপনা নিয়ে শঙ্কিত ইসরায়েল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৪ Time View

ডেস্ক নিউজ : পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরানের গভীর পাহাড়ের নিচে নির্মিত ফোর্ডো পারমাণবিক স্থাপনা নিয়ে এবার মুখ খুললেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়াখিয়েল লেইটার। তিনি বলেছেন, ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনাকে আকাশপথ থেকে ধ্বংস করতে সক্ষম একমাত্র দেশ হলো যুক্তরাষ্ট্র। খবর সিএনএনের।

সোমবার মেরিট টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াখিয়েল এ দাবি করেন। তার ভাষ্য, ফোর্ডোকে যদি আকাশপথ থেকে ধ্বংস করতে হয়, তাহলে সেটা করতে পারবে কেবল যুক্তরাষ্ট্রের কাছে থাকা নির্দিষ্ট ধরনের বোমা। এটি সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত সিদ্ধান্ত— তারা চায় কি না সেই পথ অনুসরণ করতে।

তবে, একবারের আঘাতে ফোর্ডো ধ্বংস করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সিএনএনের সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটন বলেন, আমি বারবার আঘাত হানার উপর ভরসা রাখব।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইরানের কোম শহরের কাছে অবস্থিত ফোর্ডো স্থাপনাটি পাহাড়ের নিচে ৮০ থেকে ৯০ মিটার গভীরে নির্মিত বলে ধারণা করা হয়। সেখানে উন্নত মানের সেন্ট্রিফিউজ বসানো হয়েছে, যা উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৫, /দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit