বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সামরিক হামলার পরিণতি নিয়ে আলোচনা করতে জরুরি অধিবেশনে বসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালনা পরিষদ।

সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ এর সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বৈঠকের অনুরোধ জানিয়েছিল ইরান। পরে রাশিয়া, চীন ও ভেনেজুয়েলা এতে সমর্থন দেয়।

শুরুতে ইরান সাপ্তাহিক ছুটির দিনে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে একটি প্রস্তাব পেশ করতে চেয়েছিল। কিন্তু কূটনৈতিক সূত্রগুলো বলছে, ওই প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাবে না। ফলে ইরান একটি সাধারণ বিবৃতি সামনে আনবে, যাতে ইসরায়েলের কার্যকলাপের নিন্দা অন্তর্ভুক্ত থাকবে।

এই জরুরি বৈঠক হচ্ছে এমন এক সময়ে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এর মধ্যে ইরানের নাতাঞ্জ ও ফোর্দোতে পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে ইসরায়েল।

নন প্রোলিফেরাশন চুক্তির (এনপিটি) অধীনে পারমাণবিক উদ্বেগ মোকাবিলায় সামরিক পদক্ষেপ কখনো গ্রহণযোগ্য উপায় নয়।

ইরান জোর দিচ্ছে, আন্তর্জাতিক মহল ও আইএইএ’র পরিচালনা পরিষদ যেন এই হামলার নিন্দা করে।
তবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের আনুষ্ঠানিক নিন্দা পাশ হওয়ার সম্ভাবনা কম।

সূত্র : বিবিসি।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৫, /বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit