শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

ইসরায়েলে আরও ধ্বংসাত্মক হামলা চালানো হবে, ঘোষণা ইরানের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে আরও ধ্বংসাত্মক মাত্রার হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ইরান।

রবিবার সকালে ইরানের খাতাম আল-আম্বিয়ার কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী শাদমানি এই ঘোষণা দেন।

তিনি বলেন, ইসরায়েল অনুতপ্ত না হওয়া পর্যন্ত আরও ধ্বংসাত্মক মাত্রার আক্রমণ অব্যাহত থাকবে।

শাদমানি বলেন, ইরানের শক্তিশালী এবং প্রস্তুত সশস্ত্র বাহিনীর গর্বিত অভিযানের ধারাবাহিকতায়, অপরাধী এবং আগ্রাসী ইহুদিবাদী শত্রু সম্পূর্ণরূপে অনুতপ্ত না হওয়া পর্যন্ত এই অভিযান আগের চেয়ে অনেক বিস্তৃত এবং আরও ধ্বংসাত্মক মাত্রায় অব্যাহত থাকবে।”

এদিকে, ইরানের প্রতিশোধমূলক হামলায় তছনছ হয়ে গেছে ইসরায়েলের কয়েকটি শহর। 

শনিবার মধ্যরাত ও রবিবার ভোরে ইহুদিবাদী ভূখণ্ডটির হাইফা, তেল আবিব, তামরা, বাত ইয়াম, রামাত গান শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালায় ইরানি বাহিনী। এতে দুই শতাধিক মানুষ হতাহত হয়েছে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে অন্তত ১০ জন নিহত হয়েছে বলে সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। আহত হয়েছে আরও কমপক্ষে ২০০ জন। এছাড়াও আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে।

ইরানের সর্বশেষ এই হামলায় ব্যবহার করা হয়েছে দ্রুতগতির মিসাইল ও ড্রোন।

এরমধ্যে শুধু উত্তর ইসরায়েলের তামরা শহরে প্রাণ হারিয়েছে কমপক্ষে চারজন। নিহতরা আরব ইসরায়েলি বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। তারা খাতিব পরিবারের সদস্য। শহরটি ফিলিস্তিনি-ইসরায়েলি অধ্যুষিত। 

এছাড়া তেল আবিব নগরীর বাত ইয়াম শহরে ইরানি হামলায় নিহত হয়েছে আরও অন্তত ছয়জন। তাদের মধ্যে একজন ৬০ বছর বয়সী নারী ও একজন ১০ বছরের শিশু রয়েছে। সেখানে প্রাথমিকভাবে ৩৫ জন নিখোঁজ ছিল। তবে তাদের মধ্যে অনেককেই উদ্ধার করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত সাতজন নিখোঁজ ছিল।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড আডম’ এসব তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া রেহেবোতেও দু’জন গুরুতর আহত হয়েছেন।

ইরানের এ হামলার আগে সব ইসরায়েলিকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয় দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। তবে এখন তারা সেই নির্দেশনা তুলে দিয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলের ওই আরব শহরটিতে হতাহতের সংখ্যা বেশি কারণ সেখানে আশ্রয় নেওয়ার মতো খুব বেশি সুবিধা নেই। এই ফিলিস্তিনিরা ইসরায়েলের নাগরিক হলেও তাদের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করে রাখে ইসরায়েল।

এছাড়া ইরানের সর্বশেষ মিসাইল হামলায় মধ্য ইসরায়েলের রেহোবতের ‘ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের’ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানি হামলায় পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়টির ল্যাবরেটরিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সূত্র: মেহের নিউজটাইমস অব ইসরায়েলবিবিসিআল-জাজিরা

কিউএনবি/অনিমা/১৫ জুন ২০২৫, /দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit