শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা অর্থহীন: ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা এখন অর্থহীন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। এমনকি রোববার অনুষ্ঠিতব্য নির্ধারিত সংলাপে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তেহরান। শনিবার (১৪ জুন) দেশটির আধা রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিমকে এ কথা জানান তিনি। খবর রয়টার্সের। 

ইসমাইল বাকাই বলেন, একদিক দিয়ে আলোচনার অভিনয় করে অন্যকে দিয়ে হামলা চালানোর পর ওয়াশিংটনের সঙ্গে সংলাপের কোনো মানেই হয়না। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের মদদ ছাড়া কখনওই ইরানে হামলা চালাতে পারতো না ইসরায়েল। আর তাই, তেহরানের সাথে আর দর কষাকষির কোনো সুযোগ নেই ওয়াশিংটনের।

ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিশ্চিতে গত কয়েক মাস ধরেই দফায় দফায় বৈঠক করছে দুই দেশের প্রতিনিধিরা। ষষ্ঠ দফা আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরমাণু আলোচনা সপ্তম দফায় রোববার ওমানের মাসকটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর, আলোচনা হবে কি না — তা অনিশ্চিত হয়ে পড়েছে।

উল্লেখ্য, শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৮টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমানবাহিনী (আইএএফ)। ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামালা চালানো হয়েছিল। পরে পাল্টা হামলা চালায় তেহরানও।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুন ২০২৫, /বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit