সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

ইরানে ইসরাইলের হামলার নিন্দা জানাল সৌদি আরব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সৌদি আরব ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে স্পষ্টতই ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে, যা এর সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করে।’ 

এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। শুক্রবার (১৩ জুন) ভোরে তেহেরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরাইলের হামলা চালিয়েছে। ইসরাইল এ হামলাকে ‘রাইজিং লায়ন’ নাম দিয়েছে। ইসরাইলের এ অভিযানে বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরাইলের এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।  এ হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেন সালামিও নিহত হয়েছেন। এছাড়াও প্রাণ হারিয়েছেন খতম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার গোলামালী রশিদ। হামলায় নিহত হয়েছেন পরমাণু বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি।

ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত আরেক পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচিও প্রাণ দিয়েছেন ইসরাইলি হামলায়। তবে ইসরাইলি হামলার জবাবে গত কয়েক ঘণ্টায় ইরান ইসরাইলে ১০০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেলআবিব। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এ তথ্য জানিয়েছেন।

ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করার জন্য ইসরাইলি বাহিনী ‘কাজ করছে’ বলেও জানান তিনি। এদিকে, সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল বলছে, ইরান থেকে উৎক্ষেপণ করা ড্রোনগুলো ইসরাইলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে, ইরানি ড্রোনগুলোকে ইসরাইলের দিকে অগ্রসর হতে দেখা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৫, /বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit