বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
জি-২০ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে চীনের আপত্তি মার্কিন বাহিনী ‘কাপুরুষ’, বিধ্বংসী আঘাতের হুঁশিয়ারি ইরানের বিমানবন্দরে ড্রোন হামলার জন্য মস্কোকে দায়ী করলো জার্মানি ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা জারি চোট সেরে আফগানদের বিপক্ষে ফিরলেন বুমরাহ আকস্মিক রদবদলের জেরে মিসবাহর পদত্যাগ রাষ্ট্রীয় সাইবার সুরক্ষার আওতায় চট্টগ্রাম বন্দর থাইল্যান্ডকে হারিয়ে নারী এশিয়া কাপে পাকিস্তানের শুভ সূচনা ‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান

চৌগাছায় ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণ,ধর্ষক গ্রেপ্তার

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১২৯ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দ্বিতীয় শ্রেনীতে পড়–য়া এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে মিজানুর রহমান (৫৫) নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত মিজানুর উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের মৃত করিম বক্সের ছেলে। বুধবার ( ১১ জুন) এ ঘটনায় অভিযুক্ত মিজানুরকে গ্রেপ্তার করেছে চৌগাছা থানা পুলিশ।

জানা যায়, এদিন বাড়ির পাশেই খেলাধুলা করছিল শিশুটি। বেলা তিনটার দিকে প্রতিবেশী মিজানুর রহমান জোর করে শিশুটিকে ধরে তার বাড়ি নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী শিশুর ফুফু জানান, বিকাল ৪ টার দিকে শিশুটি বাড়ির উঠানে দাঁড়িয়ে কান্না-কাটি করছিল। আমরা তাকে ঘরে আসতে বললে সে আসতে পারছিলো না।এরপর কিছু জিজ্ঞাসা করার আগেই তার পায়ে রক্ত দেখে ঘরে নিয়ে যায়। শিশুটির মা ও ফুফু জনান জঘন্য এ ঘটনার নিশ্চিত হয়ে তৎক্ষনাৎ তাকে স্থানীয়দের সহযোগীতায় চৌগাছাসরকারি হাসপাতালে নিয়ে যায়।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া পারভীন ধর্ষনের সত্যতা
নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিকভাবে পরীক্ষার জন্য ইওসিতে পাঠানো হয়। প্রচন্ড রক্ত ক্ষরণ হওয়ায় সেখান থেকে তাকে যশোর ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে রেফার্ড করা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৫, /রাত ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit