শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

একাধিক চমক রেখে ক্লাব বিশ্বকাপের দল ঘোষণা রিয়াল মাদ্রিদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার (১১ জুন) ৩৪ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ শাবি আলোনসো। যেখানে আছে একাধিক চমক।

২০২৪-২৫ মৌসুমটা একেবারেই ভালো যায়নি রিয়ালের। ঘরোয়া লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, কোথাও সুবিধা করতে পারেনি তারা। মৌসুম শেষ হয়েছে ট্রফিশূন্য থেকে। দুই মেয়াদে-ই রিয়ালকে একের পর এক শিরোপা উপহার দেওয়া কোচ কার্লো আনচেলত্তির শেষটা হয়েছে একেবারে মলিন। নতুন মৌসুমের আগে দায়িত্ব নিয়েছেন রিয়ালের সাবেক তারকা শাবি আলোনসো।
 
কোচ হিসেবে রিয়ালে তার যাত্রাটা অবশ্য হচ্ছে ক্লাব বিশ্বকাপ দিয়ে। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাঁকজমকপূর্ণ এ আসর। নিজের প্রথম সে এসাইনমেন্টের জন্য মূল দলের পাশাপাশি ‘বি’ দলের একাধিক খেলোয়াড়কে নিয়ে স্কোয়াড সাজিয়েছেন শাবি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন কারভাহাল, মিলিতাও, আলাবা ও রুডিগারের মতো তারকারা। নতুন মৌসুমের আগে ট্রান্সফার মার্কেট থেকে দলে ভেড়ানো আলেকজান্ডার-আর্নল্ড ও হাসনরাতো আছেনই।
 
আল-হিলালের বিপক্ষে ১৮ জুন ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রিয়াল। গ্রুপ ‘এইচ’ এ তাদের অন্য দুই প্রতিপক্ষ পাচুয়া ও আরবি সালজবুর্গ।
 
রিয়াল মাদ্রিদ স্কোয়াড:
গোলরক্ষক: কোর্তোয়া, লুনিন, ফ্রান গঞ্জালেজ, সার্জিও মেস্ত্রে
ডিফেন্ডার: কারভাহাল, মিলিতাও, আলাবা, আলেকজান্ডার-আর্নল্ড, লুকাস ভাজকেজ, ফ্রান গার্সিয়া, রুডিগার, মেন্ডি, হাসন, ইউসেফ, জ্যাকোবো,  আসেনসিও, ফোর্তেয়া, দিয়েগো আগুয়াদো।
মিডফিল্ডার: বেলিংহাম, কামাভিঙ্গা, ভালভার্দে, মদ্রিচ, চুয়ামেনি, আরদা গুলার, সেবায়োস, চেমা, ভিক্টর মুনোজ, মারিও মার্টিন।
ফরোয়ার্ড: ভিনিসিউস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, এন্দরিক, ব্রাহিম দিয়াজ, গঞ্জালো।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুন ২০২৫, /রাত ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit