বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

মনিরামপুরে ফুটসাল টুর্নামেন্টে এসএসসি ২২ ব্যাচ চ্যাম্পিয়ান

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৩৬ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মাদককে লালকার্ড দেখিয়ে প্রবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোরের মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ’মনিরামপুর পাইলটিয়ান’র উদ্যোগে ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফুটসাল টুর্নামেন্টের সিজন-২ তে এসএসসি ২০২০-২২ ব্যাচের মধ্যে ফাইনাল খেলায় ২০২২ ব্যাচ ৩ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করে। মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটসাল টুর্নামেন্টে এসএসসি ব্যাচের ২০১০ থেকে ২০২২ ব্যাচের মোট ১০ টিম অংশ নেন। মঙ্গলবার বিকেলে ফাইনাল খেলায় ২০২০ এবং ২০২২ ব্যাচ অংশগ্রহন করে। এতে ২০২০ ব্যাচকে ৩ গোলে পারজিত করে ২০২২ ব্যাচ চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করে। রেফারির দায়িত্ব পালন করেন পাইলাটিয়ান সদস্য রেফাইতুল ইসলাম অপু।

ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ২০২২ ব্যাচের এমডি সাইমুন ও ম্যান অব দ্যা সিরিজ সামিউল অয়ন। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুরের কৃতি সন্তান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ। বিশেষ অতিথি ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সাবেক সভাপতি ফারুক আহমেদ লিটন, মনিরামপুর পাইলটিয়ানের অন্যতম সদস্য সহকারি অধ্যাপক মাহমুদুল ইমরান বাবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইলটিয়ান সদস্য সবুজ বিশ^াস,আলিফ এহসান, সালাউদ্দিন কাফি, রাব্বি হাসান বাপ্পি, শরিফুল ইসলাম আজমীর, শিমুল কর্মকার, রোহানুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৫, /বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit