বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

যুক্তরাষ্ট্রের প্রস্তাব অগ্রহণযোগ্য, পাল্টা প্রস্তাব পাঠাবে ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সর্বশেষ পারমাণবিক প্রস্তাবকে গ্রহণযোগ্য মনে করছে না ইরান। শিগগিরই ওমানের মাধ্যমে একটি পাল্টা প্রস্তাব পাঠানোর কথা ভাবছে দেশটি। তবে নতুন করে পারমাণবিক আলোচনা কবে শুরু হতে পারে সে বিষয়ে এখনো কোনো খবর নেই বলে জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র দাবি করছে তারা নিষেধাজ্ঞা শিথিল করেছে। কিন্তু বাস্তবে নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে। এমন দ্বিমুখী আচরণ আমাদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, যদি আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা (IAEA) আমাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে তার জবাবে আমরা সহযোগিতা আরও বাড়াব না, বরং আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ, ইউরোপের ভূমিকাও প্রশ্নবিদ্ধ
ইরান শুরু থেকেই আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে সংলাপ ও সহযোগিতার নীতিতে অটল রয়েছে বলে দাবি করে বাঘাই বলেন, ‘দুঃখজনকভাবে সংস্থাটি এখন তিনটি ইউরোপীয় দেশ ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপে পড়েছে। তারা একটি তথাকথিত পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করেছে, যা এখন ব্যবহার করে ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাসের চেষ্টা চালানো হচ্ছে।’

আইএইএ’র প্রতিবেদনকে কেন্দ্র করেই নতুন করে ইরানের ওপর চাপ সৃষ্টির কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলে অভিযোগ করেন তিনি।

পাল্টা প্রস্তাবে ইরানের অবস্থান
ইরানের রেভ্যুলুশনারি গার্ডের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম জানায়, আগামী দুই দিনের মধ্যেই ইরান যুক্তরাষ্ট্রকে একটি লিখিত পাল্টা প্রস্তাব পাঠাবে। এই প্রস্তাবে তারা নিজেদের অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বজায় রেখে যুক্তরাষ্ট্রের উদ্বেগের জবাব দেবে। এর বিনিময়ে কার্যকর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হবে।

এ বিষয়ে অবহিত একটি সূত্র জানিয়েছে, এই প্রস্তাবের মাধ্যমে ইরান স্পষ্টভাবে জানিয়ে দেবে যে, তাদের জাতীয় স্বার্থ রক্ষা করা হলে তারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও পরোক্ষ আলোচনায় অংশ নিতে প্রস্তুত থাকবে।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৫, /রাত ৯:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit