বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়ার ভয়াবহ হামলায় কাঁপল কিয়েভ, নিহত ১৩ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার, নিখোঁজ ৫০ হাজার ‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’ আরব সাগরে মার্কিন হেলিকপ্টার জরুরি অবতরণ, ক্রু নিখোঁজ রুশ বাহিনীকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিয়েছে চীন: রিপোর্ট রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর… জন্মহার বাড়াতে পিতৃত্ব-মাতৃত্বকালীন ছুটি বাড়াল ফ্রান্স জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর বড় পর্দায় ‘শিকার’ করবেন অপু বিশ্বাস

শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না: শবনম বুবলী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : নানা অনলাইন মাধ্যমে ছড়ানো বিভিন্ন বিভ্রান্তিমূলক আলাপ নিয়ে এবার মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। তিনি ভুয়া খবর বা নেতিবাচক কিছু প্রচার না করার আহ্বান জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে বুবলী লিখেছেন,‌ ‘কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচণায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন, সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না।’

বুবলী আরও লেখেন, ‘সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চ টা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে , তাদের কে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।’

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit