বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় রোববার (৮ জুন) সকালে ইউএসজিএস জানায়, বোগোতা থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১০৫ মাইল) পূর্বে মধ্য কলম্বিয়ার প্যারাটেবুয়েনো শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

আল জাজিরা বলছে, ঘটনাস্থলে থাকা আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার প্রতিবেদকরা জানিয়েছেন, ভূমিকম্পে বোগোতার আশপাশে ভবনগুলো কেঁপে ওঠে এবং সাইরেন বেজে ওঠে। এসময় বিভিন্ন ভবনের বাসিন্দারা নিরাপত্তার জন্য রাস্তায় ছুটে আসেন।
 
প্রাথমিক প্রতিবেদন অনুসারে এই ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন বোগোতার মেয়র কার্লোস গ্যালান। সামাজিক মাধ্যম এক্সে এ তথ্য জানান তিনি।
 
এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, এটি ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প ছিল, যার কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে।
 
উচ্চ ভূমিকম্প-প্রবণ অঞ্চল মধ্য কলম্বিয়ায় এর আগেও একই মাত্রার ভূমিকম্প হয়েছে। ১৯৯৯ সালে এই অঞ্চলে ৬.২ মাত্রার এক ভূমিকম্পে প্রায় ১,২০০ মানুষ প্রাণ হারান।
 
সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা০৮ জুন ২০২৫, /রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit