মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে গভীর সংশয়ে মার্কিনিরা নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন নেত্রকোনায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন নওগাঁর মাঠে উঠবে নতুন কুঁড়ি: শুরু হচ্ছে প্রতিভা খোঁজার অভিযান ২৪ এপ্রিল মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ-বিপননে নিষেধাজ্ঞা জারি ডোমারে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, পানিতে ডুবিয়েও রক্ষা হয়নি, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার জনকে গলাকেটে হত্যা হত্যা মামলার আসামি,কারাগারেই এসএসসি দিচ্ছে নোয়াখালীর রাজিন

ঈদের দ্বিতীয় দিনেও ইসরায়েলি সেনাদের গুলিতে গাজায় লাশের স্তূপ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ঈদের দ্বিতীয় দিন আজ। যেখানে প্রতিনিয়ত হত্যা বর্বরতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। ঈদুল আজহার আগে যেমন ছিল গাজার রূপ, একটুও পরিবর্তন দেখা দেয়নি ঈদের দিনেও। ঠিক এরপরদিনই ৫৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

শনিবার (৭ জুন) গাজা সিভিল ডিফেন্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, আজ সকাল থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৬ ফিলিস্তিনের প্রাণ গেছে। এর মধ্যে গাজা সিটির সাবরা এলাকায় একটি হামলায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। আহত হয়েছেন আরও অনেক মানুষ।

এর আগে শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহার দিনেও ইসরায়েলি বর্বরতা থেমে থাকেনি। ওইদিন ৪২ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।

সাবরা এলাকার হামলাকে ‘সম্পূর্ণ গণহত্যা’ বলে উল্লেখ করেছে গাজার সিভিল ডিফেন্স বিভাগ। ওই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জন।

এছাড়া, রাফাহর কাছে আল-আখাওয়া এলাকায় একটি মানবিক সাহায্যকেন্দ্রের পাশে অপেক্ষমান অবস্থায় অন্তত ৮ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের তথ্য মতে, এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি গুলিতে প্রাণ হারিয়েছেন ১১৮ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি ‘অভিযানে’ মোট ৫৪ হাজার ৭৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৮৩৪ জন। এরমধ্যে সর্বশেষ ৪৮ ঘণ্টায় নিহতের সংখ্যা ৯৫ জন এবং আহত হয়েছেন ৩০৪ জন।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা থেকে উদ্ধার করেছে থাইল্যান্ডের এক নাগরিকের মরদেহ, যাকে গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার সময় ধরে নেওয়া হয়েছিল।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৫, /রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit