বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

রাশিয়া-ক্রিমিয়াকে সংযোগকারী রেলসেতুতে ১১০০ কেজি বিস্ফোরক দিয়ে হামলা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এসবিইউ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ১,১০০ কিলোগ্রাম (২,৪২০ পাউন্ড) বিস্ফোরক ব্যবহার করেছে যা এদিন ভোরে বিস্ফোরিত হয়। এতে সেতুটির পানির নিচে থাকা পিলারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলসেতুটি অতীতে ইউক্রেনে রুশ বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট ছিল।

 
রাশিয়ার সরকারি একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, স্থানীয় সময় ভোর ৪টা থেকে সকাল ৭টার মধ্যে প্রায় তিন ঘণ্টা সেতুটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। রেলসেতুটি সাময়িকভাবে বন্ধের কোনো কারণ না জানানো হলেও, সেতুটি পুনরায় চালু করা হয়েছে এবং স্বাভাবিকভাবে কাজ চলছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
 
এসবিইউ তার বিবৃতিতে বলেছে, ‘এর আগে, আমরা ২০২২ এবং ২০২৩ সালে দুবার ক্রিমিয়ান সেতুতে আঘাত হানি। সেই ধারাবাহিকতায় আজ আবার হামলা চালানো হয়েছে। বেশ কয়েক মাস ধরে অভিযানটির প্রস্তুতি নেয়া হয়।’তবে রাশিয়ান সামরিক ব্লগাররা বলছেন, আক্রমণটি ব্যর্থ হয়েছে এবং অনুমান করা হচ্ছে এটি একটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন দিয়ে পরিচালিত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit