শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ‘খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে’ পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ ট্রাম্প-শি বৈঠকের রেশ কাটতে না কাটতেই চীন সফরে যাচ্ছেন পুতিন ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি: জামায়াতের আমির ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  

আশ্রয় এনশিওর প্রকল্পের বার্ষিক শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫২ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : বেসরকারী এনজিও সংস্থা আশ্রয় এর এনশিওর প্রকল্পের জেলা পর্যায়ে বার্ষিক শিক্ষা উন্নয়ন কমিটির সভা মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে প্রান্তিক পরিবারের শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আশ্রয় এর এনশিওর প্রকল্পের উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়। আশ্রয় এনশিওর প্রকল্প নিয়ামতপুরের প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।  

আশ্রয় এনজিও’র পত্নীতলা উপজেলা ম্যানেজার তহমিনা খাতুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছানাউল হাবিব, এস এম মাহবুব আলম, নিয়ামতপুর উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আঃ হান্নান, পত্নীতলা উপজেলা সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, এনজিও প্রতিনিধিবৃন্দ, ইডিসি সদস্যবৃন্দ প্রমূখ। 

উল্লেখ্য, আশ্রয় এনজিও প্রকল্প পত্নীতলা এবং নিয়ামতপুর উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪বছর বয়সি শিশুদের মানসম্মত ও বিনোদন মূলক শিক্ষা নিশ্চিত করতে ২০২১ হতে কার্যক্রম পরিচালনা করে আসছে। চলতি বছরে প্রকল্পের ফেইজ আউট হবে পাশাপাশি কমিউনিটি ফিলানথ্রপির মাধ্যমে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit