শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বাইপাইল কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বিকালে বাইপাইল বাসস্ট্যান্ডে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। এসময়ে আয়োজিত এক আলোচনা সভায় শ্রমিকদের অধিকার রক্ষা, ঐক্যবদ্ধ আন্দোলন এবং সংগঠনকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়। 

প্রধান অতিথি ঢাকা-১৯ এর সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও প্রধান বক্তা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হুমায়ন কবির খানের উপস্থিতিতে সভার সভাপতিত্ব করেন  সভাপতি আব্দুর রহিম বকস দুদু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিন বিপ্লব, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বাইপাইল শাখার সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা শ্রমিকদলের সভাপতি আবিদুর রহমান পাষাণ, সংগঠনটির সহ- সভাপতি এবং থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এছাড়া আরও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

 

 

কিউএনবি/আয়শা/ ১৫ মে ২০২৬,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit