মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

মেটা-প্রযুক্তির মুনহাব এবার সেলসফোর্সের দখলে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৯৭ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি জায়ান্ট সেলসফোর্স অধিগ্রহণ করেছে এআইভিত্তিক নিয়োগ ও প্রতিভা যাচাই স্টার্টআপ ‘মুনহাব’। যদিও এই চুক্তির আর্থিক শর্তাবলী প্রকাশ করা হয়নি, তবে এটি সেলসফোর্সের সাম্প্রতিক এআই ও অটোমেশনভিত্তিক উদ্যোগগুলোর একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার (২ জুন) মুনহাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কভিত্তিক সম্পূর্ণ টিম এখন সেলসফোর্সে যোগ দেবে। উল্লেখ্য, মুনহাবের প্রাথমিক বিনিয়োগকারীদের একজন ছিল সেলসফোর্স।

মুনহাবের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ন্যান্সি জু জানান, আমাদের যাত্রার শুরু থেকেই গ্রাহক ও বিনিয়োগকারী হিসেবে পাশে ছিল সেলসফোর্স। সেলসফোর্স সম্প্রতি একের পর এক অধিগ্রহণের মাধ্যমে এআই খাতকে গুরুত্ব দিচ্ছে। গত সপ্তাহেই তারা তথ্য ব্যবস্থাপনা সমাধান প্রদানকারী ইনফরম্যাটিকার ৮ বিলিয়ন ডলারের অধিগ্রহণ সম্পন্ন করেছে। তার আগেই, গত মাসে অটোমেশন স্টার্টআপ কনভার্জেন্স ডট এআই কিনে নেয় প্রতিষ্ঠানটি। 

২০২২ সালে প্রাক্তন মেটা ইঞ্জিনিয়ার ন্যান্সি জু মুনহাব প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি এআই-চালিত বিভিন্ন টুল সরবরাহ করে, যেগুলো কোম্পানিগুলোকে কর্মী নিয়োগ, প্রার্থী মূল্যায়ন এবং অনবোর্ডিং থেকে শুরু করে পে-রোল ব্যবস্থাপনাতেও সহায়তা করে। মুনহাবের প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে যোগ্য প্রার্থী খুঁজে বের করতে ও তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনেও সক্ষম।

ক্রাঞ্চবেজের তথ্য অনুযায়ী, খোসলা ভেঞ্চারস, এআইএক্স ভেঞ্চারস, ডে ওয়ান ভেঞ্চারস, জিভি (গুগল ভেঞ্চারস) এবং সেলসফোর্সের কাছ থেকে মোট ১৪.৪ মিলিয়ন ডলার অর্থায়ন পেয়েছে মুনহাব। প্রতিষ্ঠানটির শত শত গ্রাহক রয়েছে, যার মধ্যে ফরচুন ৫০০ তালিকাভুক্ত কোম্পানিও রয়েছে বলে দাবি করেছেন ন্যান্সি জু। এই অধিগ্রহণের মাধ্যমে সেলসফোর্স তাদের এআইভিত্তিক রিক্রুটমেন্ট ও এইচআর সলিউশনকে আরও শক্তিশালী করতে চাইছে।

সূত্র: টেকক্রাঞ্চ

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit