বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন? সিআইএর গোপন স্থাপনায় ইরানি হামলায় রুশ সম্পৃক্ততা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র ছাত্রদের সমর্থন করে সমালোচিত, কড়া জবাব দিলেন অরিজিৎ শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সালমান খানের সমর্থন যুক্তরাজ্যের প্রথম ‘এআই’ মন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত এমপি জেনেরিক ওষুধে ২০২৮ সালে ১০০ ও পরে ২০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের সৌদি-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পরমাণু চুক্তি, এরপর কি ঘটবে? দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের

চরকিতে আসছে ‘বিরাট গুরুর হাট’!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৭ Time View

বিনোদন ডেস্ক : চরকির ঈদ আয়োজন ‘বিরাট গুরুর হাট’-এ থাকছে চলতি বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ৪টি সিনেমা। দর্শকপ্রিয় হিট সিনেমাগুলো হলো দাগি, জংলি, চক্কর এবং বরবাদ।

এসব সিনেমা একসঙ্গে কোরবানি ঈদে মুক্তি দিচ্ছে চরকি। ৪ সিনেমা নিয়ে চরকির বিশেষ আয়োজন ‘বিরাট গুরুর হাট’র প্রযুক্তিগত সুবিধা দিচ্ছে (পাওয়ার্ড বাই) গ্রামীণফোন।
 
১. দাগি: শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবার সিনেমায় ফিরেছেন ছোটপর্দার অভিনেতা আফরান নিশো। এটি তার দ্বিতীয় সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল।
 
২. জংলি: রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার সঙ্গে রয়েছেন শবনম বুবলী ও দীঘি। এ সিনেমার গল্প, সিয়াম আহমেদের লুক এবং গান সবই জনপ্রিয়তা পায় দর্শকমহলে।
 
৩. চক্কর ৩০২: অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘চক্কর ৩০২’। রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালকের প্রথম সিনেমা। এর মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। প্রচার কম হলেও টিজার, সিনেমা আলোচনা তৈরি করে সিনেপ্রেমী মহলে।

৪. বরবাদ: রোজার ঈদে দর্শক আগ্রহের শীর্ষে ছিল শাকিব খানের ‘বরবাদ’। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার প্রথম চলচ্চিত্র। সিনেমাটির পোস্টার, টিজার ও গান দর্শক মাতিয়েছে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমার সংলাপ ও কলকাতার নায়িকা নুসরাত জাহানের আইটেম সং দর্শকমহলে ঝড় তোলে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫,  /বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit