বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥ আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস।

ঈদ যাত্রায় বাস মালিকরা সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪০ Time View

ডেস্ক নিউজ : এবারের ঈদযাত্রায় বাসভাড়া সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেয়া হবে না, এ বিষয়ে মালিকরা একমত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে নিরাপদ ঈদযাত্রা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। গতবার যাত্রা নির্বিঘ্ন ছিল, আশা করছি এবারও তেমন হবে। তিনি আরও বলেন, অনভিজ্ঞ ড্রাইভার দিয়ে যাতে গাড়ি চালানো না হয়, সে বিষয়ে নিষেধ করা হয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, তারা এ নির্দেশনা মেনে চলবেন। একইসঙ্গে, যাত্রী ছদ্মবেশে ডাকাত ওঠা ঠেকাতে বাসে উঠলে সবার ছবি নেয়া হবে। প্রতি বাসে তিনজন নিয়োজিত থাকবেন, তাদের কাছে প্রশাসনের ফোন নম্বর থাকবে। যাত্রাপথে কোনো ঝামেলা হলে তারা তাৎক্ষণিক মালিকপক্ষ ও প্রশাসনকে জানিয়ে দেবে।

ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো অবস্থাতেই এসব গাড়ি রাস্তায় চলতে দেয়া হবে না। চালকদের যথাযথ বিশ্রাম নিশ্চিত করার নির্দেশও দেয়া হয়েছে। ভাড়া যথাযথভাবে নেয়া হচ্ছে কি না, তা তদারকির জন্য একটি কমিটি গঠন করা হবে। রাজধানীর নিরাপত্তা বিষয়ে তিনি আরও বলেন, এবার ঈদের বড় ছুটি ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। রাজধানীসহ সারাদেশ যেন নিরাপদ থাকে, সে বিষয়ে সবাই সজাগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে, কেবল জরুরী ছুটি দেয়া হবে।

অন্যদিকে, সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পুলিশ, মালিক-শ্রমিক সবাই সম্মিলিতভাবে কাজ করবে। সবাই একমত হলে যেকোনো পরিস্থিতি মোকাবিলা সম্ভব। চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান নেয়া হয়েছে। চাঁদাবাজি বরদাশত করা হবে না—সে যেই হোক, মালিক, শ্রমিক কিংবা রাজনৈতিক দলের কেউ।

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫,  /বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit